পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার, গণ-অভ্যুত্থানের মামলায় দেখানো হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার, গণ-অভ্যুত্থানের মামলায় দেখানো হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়।

পাটগ্রাম থানা–পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে গতকাল দুপুরের দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতার (বিলুপ্ত ছিটমহল) বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি কুটনৈতিক পাসপোর্টসহ (লাল রঙের) মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, একটি বাটন ফোন এবং কিছু বাংলাদেশি টাকা পাওয়া যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।