পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বে বিএনপি। তিনি বলেছেন, কোনো শিথিলতা দেওয়া হবে না। নো এক্সকিউজ (কোনো অজুহাত নয়)। কালক্ষেপণ করলে ফলাফল কী হবে, এটি সময়ই বলে দেবে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ হয়। তিনি এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন।
ঊষাতন তালুকদার বলেন, ‘আমরা বিএনপিকে ভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কী করবেন, সেটি আপনাদের ব্যাপার। বিএনপি ক্ষমতা গ্রহণের তিন মাস অতিক্রম হয়েছে। এখনো সুস্পষ্ট কিছু বলেনি। সময় অনেক গড়িয়েছে, চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করা যাবে না।’














































































