পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, বেলা সোয়া ১১টায় (ভারতীয় সময়) এ প্রতিবেদন লেখার সময় বিজেপি ১২১ আসনে এগিয়ে ছিল। আর ৭২ আসনে এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
মোট ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ৯২৬ জন প্রার্থী, যাঁদের মধ্যে ৩৮৭ জন নারী।
সকাল আটটা থেকে রাজ্যের ২৩ জেলায় ৭৭টি গণনা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোট গণনা।














































































