পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে রাজ্য সরকারের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ কেন্দ্র ভবানীপুরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় তিনি বিধানসভায় প্রবেশ করতে পারেননি।
অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তার নিজ কেন্দ্র বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়ের কাছে ৬১ হাজার ৪৭৬ ভোটে জয়ী হয়ে টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ড স্থাপন করেছেন।














































































