পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু নবান্নে নয়, বসবেন বিধানসভা ভবনের কক্ষে

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু নবান্নে নয়, বসবেন বিধানসভা ভবনের কক্ষে

পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে অফিস করবেন না নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জন্য নতুন করে সাজানো হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী সেই সাবেক লাল রঙের ভবন মহাকরণ বা রাইটার্স বিল্ডিং। তবে এই নতুন দপ্তর পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আপাতত মুখ্যমন্ত্রীর দপ্তর হবে পশ্চিমবঙ্গ বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে।

এটি ছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবনের দপ্তর। সেই দপ্তরকে এখন সাজিয়ে তোলা হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগেই ঘোষণা দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হাওড়ার নবান্ন থেকে ফিরিয়ে আনা হবে কলকাতার বিবাদী বাগের রাইটার্স বিল্ডিংয়ে।

পুরোপুরি প্রস্তুত হলে এই ভবনের তৃতীয় তলায় বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।