পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তেজনা ও সংঘর্ষ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তেজনা ও সংঘর্ষ

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনে উত্তেজনা ও সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে শিবনগরে একটি ভোটকেন্দ্রের কাছাকাছি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এলাকায় অশান্তি সৃষ্টি করেছে।

হুমায়ুন কবীর এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। নওদা থানার অন্তর্গত শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এর জবাবে হুমায়ুন কবীরও প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে পড়েন।

পরে তিনি এলাকা ছাড়ার চেষ্টা করলে তার ওপর হামলার অভিযোগ ওঠে। তার দাবি, গাড়ির সামনে বাঁশ ফেলে পথ আটকানোর চেষ্টা করা হয়। পাশাপাশি তার কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট ছোঁড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।