পশ্চিমবঙ্গে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা

পশ্চিমবঙ্গে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন, রাজ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা, বেআইনি দখলকারীদের উচ্ছেদ, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এই রাজ্যে উত্তর প্রদেশের ধাঁচে চালু করা হবে ‘বুলডোজার সংস্কৃতি’। মানুষের নিরাপত্তা, নারীদের সুরক্ষা, বেআইনি দখলদারদের উচ্ছেদে এই ‘বুলডোজার সংস্কৃতি’ চালু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু।

রাজ্যে বুলডোজার সংস্কৃতি চালুর ঘোষণাকারী শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী। নির্বাচনের পরপরই তিনি চালু করলেন ‘বুলডোজার সংস্কৃতি’। এই ‘বুলডোজার সংস্কৃতি’ প্রথম শুরু করেছিলেন উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুভেন্দু অধিকারীও এবার যোগী আদিত্যনাথের দেখানো পথ ধরেই হাঁটলেন।

প্রথমে তিনি এই রাজ্যে ‘বুলডোজার সংস্কৃতি’ চালু করেন কলকাতার উপকণ্ঠের তপশিয়া-তিলজলা অঞ্চলে। সেখানের একটি অবৈধ চামড়ার কারখানায় আগুন লেগে দুজনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ওই অবৈধ কারখানা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।