পশ্চিমবঙ্গে শুভেন্দুর পুরোনো ঘুস নেওয়ার ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক বিতর্ক

পশ্চিমবঙ্গে শুভেন্দুর পুরোনো ঘুস নেওয়ার ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক বিতর্ক

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি সামনে আসতেই শাসক-বিরোধী দুই শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্হ দেখা দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ২০১৬ সালের। সে সময় নারদা স্টিং-কাণ্ডের আবহে বিজেপি দাবি করেছিল, তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়সহ কয়েকজন প্রভাবশালী নেতা অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।

ওই ভিডিওকে হাতিয়ার করেই তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিজেপি। তবে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। মুকুল রায় ও শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিতর্কিত সেই ভিডিও বিজেপির অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।