২৫ বৈশাখ (৯ মে) রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী যোগ দেবেন। উপস্থিত থাকবেন কলকাতাসহ সারা দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন। এদিন শপথ নেবে রাজ্যের নতুন মন্ত্রিসভাও।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে এখনো জল্পনাকল্পনা চলছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে এ রাজ্য থেকে তৃণমূলকে হটিয়ে দিয়েছেন, তার পুরস্কার হিসেবে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে।
এবার কলকাতার ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে ২০২১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনেও মমতাকে হারিয়েছিলেন তিনি।














































































