সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পোশাকের ওপরের অংশ আগে যেটা ছিল 'নেভি ব্লু' শার্ট, সেটা বহাল রাখা হয়েছে। আর খাকি প্যান্ট দেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের নতুন পেশাক পরতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ ব্যাখ্যায় তিনি বলেন, প্রস্তুতির বিষয় আছে, কাপড় তৈরির বিষয় আছে, জামার বিষয় আছে।
গতকাল রোববার একজন সাংবাদিককে বিদেশে যেতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আচ্ছা, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি। আমার জানা নেই।'














































































