পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা: আইজিপির বক্তব্য নেতিবাচক ছড়ানোর চেষ্টা

পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা: আইজিপির বক্তব্য নেতিবাচক ছড়ানোর চেষ্টা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গত সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তর পরিদর্শনে গিয়ে বলেছিলেন, ‘শতকরা ৯৯ ভাগ পুলিশ সদস্য সৎ ও দায়িত্বশীল’। আইজিপির এই বক্তব্য নেতিবাচকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তর এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছে, আইজিপির বক্তব্য মূলত ‘বার্ষিক তথ্য’ বা একটি নির্দিষ্ট সময়ে কতজন সদস্য সুশৃঙ্খল থাকছেন, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

গত চার বছরের (২০২২-২০২৫) প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের গৃহীত ও অনুসন্ধানে আসা মোট অভিযোগের সংখ্যা ছিল ৭ হাজার ৮৮২। আর বর্তমানে মোট পুলিশ সদস্যের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪। এতে গড় বার্ষিক অভিযোগ দাঁড়ায় ১ হাজার ৯৭০ দশমিক ৫টি এবং বার্ষিক অভিযোগে জড়িত হওয়ার হার দশমিক ৯০ ভাগ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।