পুলিশ সপ্তাহের আয়োজন চার দিনে নামিয়ে আনা হয়েছে

পুলিশ সপ্তাহের আয়োজন চার দিনে নামিয়ে আনা হয়েছে

পুলিশ সপ্তাহের আয়োজন চার দিনে নামিয়ে আনা হয়েছে। এ বারের আয়োজনে বড় ধরনের কাটছাঁট করে সাত দিনের অনুষ্ঠান চার দিনে নামিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে ইভেন্ট ও অতিথির সংখ্যা। ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পুলিশ সপ্তাহের উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

প্রতিবছর অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়। কিন্তু এবার পদক দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।