ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে নজরুল-জয়ন্তী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কাল শনিবার বেলা সাড়ে তিনটায় কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে তাঁরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।














































































