প্রধানমন্ত্রীর শাহরাস্তি উপজেলা সফরের স্বাগত জানিয়ে জামায়াতের বিবৃতি

প্রধানমন্ত্রীর শাহরাস্তি উপজেলা সফরের স্বাগত জানিয়ে জামায়াতের বিবৃতি

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের সফলতা কামনা করে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। শুক্রবার উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক সফলতা কামনা করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরবাসীর জন্য আনন্দের ও গর্বের তার আগমন উপজেলার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে বিশেষ করে শাহরাস্তি হাসপাতালটিকে আধুনিকায়ন ও ১০০ শয্যায় উন্নীতকরণ, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনের সফলতা কামনা করে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।