প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২১: ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়ায় সাড়ে ১৪ হাজার প্রার্থী আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারা আগামী রোববার সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন এবং নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন প্রার্থীরা। এর আগে কর্তৃপক্ষকে তাদের দেওয়া ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।














































































