প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের প্রথম দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের প্রথম দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে এসেছেন। আজ সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।