প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কলেজছাত্রকে ক্ষমা করেছেন। উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ০৫ পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়া কলেজছাত্রকে ক্ষমা করে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে। তাই তাকে ক্ষমা করে দিয়েছি।
শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক এ.এস.এম সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হলে রিশাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।














































































