রাজশাহী কলেজে হামলার পর অধ্যক্ষ ও শিক্ষিকার অবস্থা নাজুক

রাজশাহী কলেজে হামলার পর অধ্যক্ষ ও শিক্ষিকার অবস্থা নাজুক

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে অধ্যক্ষ ও নারী শিক্ষকের ওপর হামলার পর আজ রোববার কলেজ খুললেও তাঁরা কলেজে যেতে পারেননি। তাঁরা এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।

এদিকে নারী শিক্ষক আলিয়া খাতুনকে জুতাপেটা করা মৎস্যচাষি ও বিএনপি কর্মী শাহাদাত আলীকে খুঁজছে পুলিশ। তাঁর নামে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। গত বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই তিনি কলেজে ঢুকে ওই শিক্ষককে পা থেকে জুতা খুলে পিটিয়েছেন।

আজ সকালে কলেজে খোঁজ নিয়ে জানা যায়, কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক কলেজে আসেননি। হামলার শিকার প্রদর্শক আলিয়া খাতুনও কলেজে আসেননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।