রাজশাহীতে দুই জনসভা একই সময়ে, ভূমিমন্ত্রী ও জামায়াতের আমির বক্তব্য দেবেন

রাজশাহীতে দুই জনসভা একই সময়ে, ভূমিমন্ত্রী ও জামায়াতের আমির বক্তব্য দেবেন

রাজশাহীতে আগামীকাল শনিবার বিকেলে একই সম৮যে কাছাকাছি দুটি স্থানে জনসভার আয়োজন করা হয়েছে। একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী ও বিএনপির নেতা মিজানুর রহমান। আরেকটি জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুটি সভাই শুরু হবে বেলা তিনটায়। মিজানুর রহমান রাজশাহী নগরের বড়কুঠি পদ্মার পাড়ে গণজমায়েতে বক্তব্য দেবেন। আর সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়) বক্তব্য দেবেন শফিকুর রহমান।

দুটি জনসভার আয়োজকেরাই আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে তাঁদের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিশাল গণজমায়েতে’ থাকবেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রফিকুল ইসলাম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।