রাজশাহীতে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ২৬আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ২৮ রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৩ এপ্রিল ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে বিজ্ঞপ্তি গণমাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ এপ্রিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উক্ত কলেজের এক প্রদর্শককে লাঞ্ছনা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২ অধিশাখা) আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এতে আরো বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেছেন, তরুণদের মাঝে ধৈর্য্য ও বিশ্লেষণের ক্ষমতা কমছে। তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশ তরুণ হলেও তাদের মধ্যে ধৈর্য্য এবং গভীরভাবে কোনো বিষয় বিশ্লেষণের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে।

শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলেছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য কোনো বাজেট নেই। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।