রাজশাহীতে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীতে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীর দুর্গাপুরে চার বছরের শিশু হুমায়রা জান্নাত হত্যার ঘটনায় জড়িত ব্যক্�্তিদের গ্রেপ্তারের দাবিতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে চার ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে শিশুটির মরদেহ দাফনের জন্য নেওয়া হয়। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি খেজুরগাছের নিচে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মরদেহটি পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মরদেহ বাড়িতে নেওয়া হচ্ছিল। আসরের নামাজের পর জানাজা হওয়ার কথা ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।