শিশু রামিসারের হত্যাকাণ্ডে জাতিকে স্তব্ধ করেছে নাজমুন নাহার

শিশু রামিসারের হত্যাকাণ্ডে জাতিকে স্তব্ধ করেছে নাজমুন নাহার

শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু। তিনি বলেন, শিশু রামিসার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা মানবতা ও বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি সভ্য রাষ্ট্রে এমন নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

দেশে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি স্তরে ইনসাফ নিশ্চিত করতে হবে। মানুষ হিসেবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ ঘটনায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।