রাউজানে গুলিবিদ্ধ যুবদলকর্মীর মৃত্যু

রাউজানে গুলিবিদ্ধ যুবদলকর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত যুবদলকর্মী নাসির উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল রাত ১০টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টের হাট শমসের পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ইশানভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।