সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড

সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৮: ০১ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে উত্তরা পূর্ব থানায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম।

এ আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই আসামি মামলার ঘটনার সাথে জড়িত মর্মে জানা যায়। তদন্তকালে আরও জানা গেছে, আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য তার নির্দেশে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। এই মর্মে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।

মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. আফজাল নাছেরকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।