আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে ফ্রড করে এভারকেয়ারে চিকিৎসার অনুমতি নেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এভারকেয়ার হাসপাতালে কামরুল ইসলামকে চিকিৎসা দেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে একটি আদেশ হয়েছিল।
চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে একটি 'সিকিউরিটি কনসার্ন (নিরাপত্তা উদ্বেগ)' চলছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে খরচ কে বহন করবে, সে বিষয়েও কিছু ছিল না।
চিফ প্রসিকিউটর বলেন, এভারকেয়ারে চিকিৎসা গ্রহণের জন্য যে আবেদন করেছিল, সেখানে যেসব কাগজপত্র দাখিল করেছিল আসামিপক্ষ, সেগুলো সন্দেহজনক মনে হয়েছে।














































































