সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন পেলেন

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন পেলেন

মানি লন্ডারিং মামলায় ইমরানের জামিন পেলেন। ইমরানের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে ইমরানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল বলেন, মানি লন্ডারিং মামলায় ইমরানের জামিন বিষয়ে রুল শুনে আদালত তা অ্যাবসলিউট করেছেন। তার মানে জামিন দিয়েছেন। জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।