সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দিতে আরো ৬ মাস দিল হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স এই মামলার তদন্ত করছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক সাগর ও রুনি খুন হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন














































































