শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্র পত্রিকার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি ছাত্রকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বিশেষ সাময়িকী প্রদান করেন।














































































