জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 'পুরোনো বন্দোবস্তের যারা সুবিধাভোগী আছে, তারা হয়তো তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। পরবর্তী প্রজন্মের মধ্যে সংবিধান নিয়ে সম্মান অবশিষ্ট নেই। সংবিধান নিয়ে যখন আমাদের মধ্যে কোনো সম্মান থাকে না, তখন এটা কাগজের বই ছাড়া আর কিছু না। সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এখন সময়ের ব্যাপার। জেন–জি ও জেন–আলফারা আসছে, তারা এটাকে ছুড়ে ফেলবে এবং একটি নতুন রাষ্ট্র-সরকার ব্যবস্থা গড়ে উঠবে।
আজ বৃহস্পতিবার বিকেলে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে ময়মনসিংহ নগরের টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে 'তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এ কথা বলেন।














































































