সাংবাদিক দম্পতির জামিন দেওয়ার আদেশ

সাংবাদিক দম্পতির জামিন দেওয়ার আদেশ

পৃথক পাঁচ মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং ছয় মামলায় সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা অন্তর্বর্তী জামিন পেয়েছেন। জামিন চেয়ে এই সাংবাদিক দম্পতির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এই জামিন দেন।

যাত্রাবাড়ী থানায় হত্যার অভিযোগে করা অপর এক মামলায় শাকিল-ফারজানার জামিন প্রশ্নে রুল দিয়েছেন আদালত। এর আগে ছয় মামলায় শাকিল আহমেদ ও সাত মামলায় ফারজানা রুপা অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আলাদাভাবে ১৩টি আবেদন করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, ১৩টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার ৪টি, মিরপুর থানার ১টি ও তেজগাঁও থানার ১টি—এই ৬ মামলায় শাকিল ও ফারজানা দুজনই আসামি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।