সংসদে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত আমির

সংসদে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ বিচার চান। ডা. শফিকুর রহমান বলেন, আমি সব অন্যায়ের বিচার চাই। যারা আমাদের ওপর অবিচার করেছেন তাদের বিচার চাই। সেই সঙ্গে ওসমান হাদি হত্যারও বিচার চাই।

আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) বলেছে, আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং তাপমাত্রা বাড়তে পারে। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিক থেকেই দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

বিআরটিএ ও গৃহায়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।