সংসদে হাস্যরস হলেও হামের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি

সংসদে হাস্যরস হলেও হামের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি

জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল অনেক অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও হামে শিশুমৃত্যুর মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, হামে আক্রান্ত অনেক শিশু পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না পেয়ে মারা গেছে। সরকার আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক শিশুর মৃত্যু এড়ানো যেত।

হাম ও হামের উপসর্গ নিয়ে অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ইউনূস সরকারের গাফিলতিতে এ ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা তথ্যপ্রমাণসহ বলেছেন।

সিপিবির নেতা রুহিন হোসেন বলেছেন, বাংলাদেশ শিশুদের টিকাদান কর্মসূচিতে অনেক দিন ধরে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করে আসছে, অথচ ইউনূস সরকারের অবহেলায় এ শিশু মৃত্যুর ঘটনা ঘটল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।