সংসদ এলাকাকে লোডশেডিংয়ের আওতায় রাখার প্রস্তাব

সংসদ এলাকাকে লোডশেডিংয়ের আওতায় রাখার প্রস্তাব

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০: ১৩ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পরামর্শে ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নামপ্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে সংসদ এলাকায়ও যেন একইভাবে লোডশেডিং হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।