সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অতীতের বিতর্ক নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির দিকে নজর দিয়ে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং বাংলাদেশের সাফল্য নিশ্চিত করি।’ সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতি ধারণ করে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।














































































