সরকার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়

সরকার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়

সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সরকার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তবে স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে সমন্বয় বজায় রাখাটাই এখনকার প্রধান চ্যালেঞ্জ।

গতকাল শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমদ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।