সরকার গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে এগোতে চায়

সরকার গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে এগোতে চায়

গণমাধ্যম সংস্কারে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ পর্যন্ত গণমাধ্যম সংস্কার নিয়ে যেসব আলোচনা, সুপারিশ ও নীতিগত প্রস্তাব এসেছে, সেগুলোই ভবিষ্যৎ কাজের ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম খাত নিয়ে ইতিমধ্যে সম্পাদক, গণমাধ্যমমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। পরামর্শ কমিটি গঠনের পর আবারও সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘এ পর্যন্ত যেসব আলোচনা ও নথিপত্র তৈরি হয়েছে—সবই আমাদের ভবিষ্যৎ কাজের গুরুত্বপূর্ণ উপাদান।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।