সরকার জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ

সরকার জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে। ইইউ প্রতিনিধিদের নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে সংগ্রাম চালিয়ে যাবে।

ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশনের উপ-প্রধান বাইবা জারিনা, উপ-প্রধান পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।