প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২২: ৩৬ বর্তমান সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত দুই সরকার নিয়মিত হামের টিকা দানের ক্যাম্পেইন কার্যক্রম করেনি। ৪ বছর পরপর সেটা করার কথা থাকলেও সেটা করেনি। নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনা না করায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে। তাদের ব্যর্থতায় আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু করেছে। একই সময় জলাতঙ্ক টিকা নেই বলে দায়িত্বহীন বক্তব্য দেবার কারণে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক টিকা নেই যে বক্তব্য গণমাধ্যমের নিকট দিয়েছেন তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সফরকালে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এরাদত হোসেন মানু।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু করেছে। একই সময় জলাতঙ্ক টিকা নেই বলে দায়িত্বহীন বক্তব্য দেবার কারণে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক টিকা নেই যে বক্তব্য গণমাধ্যমের নিকট দিয়েছেন তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক টিকা নেই যে বক্তব্য গণমাধ্যমের নিকট দিয়েছেন তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।














































































