মাগুরায় সাতটি মামলায় প্রায় সাড়ে আট মাস কারাভোগ শেষে জামিনে মুক্তির পরপরই কারাফটক থেকে আবার আটক হয়েছেন আশরাফুজ্জামান হিসাম (৪৫)। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান আশরাফুজ্জামান হিসাম। এ সময় তাঁকে আবার আটক করে জেলা পুলিশের একটি দল।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার পরিদর্শক (অপারেশন) তপন কুমার বিশ্বাস।














































































