বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আজীবন সম্মাননা প্রদান করেছে। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে শফিক রেহমান বলেছেন, বাংলাদেশে যেন সহিংসতা না থাকে। মানুষ যেন একে অপরকে ভালোবাসে। সবাই যেন শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারে। সাংবাদিকেরা এ জন্য তাদের লেখনীর মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারেন।
শফিক রেহমান বলেছেন, সাংবাদিকদের জীবনে অনেক ক্রান্তিকাল আসে। কিন্তু সাংবাদিকদের সাহসী হতে হবে। আর নির্ভীকভাবে সত্য প্রকাশ করার জন্য সাংবাদিকদের বিকল্প আর্থিক আয়ের ব্যবস্থা থাকতে হবে।
শফিক রেহমান বলেছেন, বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান বলেন, ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা থাকলে সহিংসতা থাকবে না।














































































