শাজনীন তাসনিমের মৃত্যুবার্ষিকী আজ

শাজনীন তাসনিমের মৃত্যুবার্ষিকী আজ

শাজনীন তাসনিম রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিন রাতে রাজধানীর গুলশানের নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয় ১৫ বছর বয়সী শাজনীনকে।

শাজনীন তখন স্কলাসটিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। শাজনীন তাসনিম রহমান ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমানের মেয়ে।

শাজনীনকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার হয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল মামলাটির রায় দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।