আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ৫ মে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ৫ মে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এই মামলার ১২ আসামির মধ্যে শামীম ওসমানের পরিবারের সদস্য ও স্বজনেরা রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অয়ন ওসমান, আজমেরী ওসমান, মো. মিনহাজ উদ্দিন আহম্মদ ও তানভির আহম্মেদ।

আসামিপক্ষের অব্যাহতির আবেদনের পর ট্রাইব্যুনালে কথা বলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।