শাপলা চত্বরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ফারজানা রুপা প্রতিবেদন করেছিলেন: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ফারজানা রুপা প্রতিবেদন করেছিলেন: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা এবং প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রুপা প্রতিবেদন তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করতে বলা হয়েছে।

১৪ মে তাঁদের এই ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।