শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শরীয়তপুরে আজ সোমবার দুপুরে এবং ফরিদপুরে রোববার সন্ধ্যায় তাঁরা মিছিল নিয়ে বের হন। দুটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শরীয়তপুরের ভিডিওতে দেখা যায়, ঢাকা–শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় অনেক লোক ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলের সামনের অংশে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে দেখা গেছে। রাশেদুজ্জামান শিকদার শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে নানা স্লোগান দিচ্ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।