শরীয়তপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত

শরীয়তপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ৫৬ দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত নির্বাচনে শরীয়তপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। নির্বাচনে বাকি ১৯টি পদেও বিভিন্ন গণমাধ্যমকর্মী বিজয়ী হন।

সহ-সভাপতি পদে দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এসএম শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন নির্বাচিত হন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মো. আল-আমিন এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম নির্বাচিত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।