শেখ হাসিনাকে ফেরাতে যুবলীগের শপথ

শেখ হাসিনাকে ফেরাতে যুবলীগের শপথ

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফেরাতে শপথ নিয়েছেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের শপথ নিতে দেখা যায়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান স্থানীয়রা।

দুই মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। ভিডিওতে রিয়াদকে বলতে শোনা যায়, আমরা নেত্রীকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।