শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মিরপুরে বিক্ষোভ

শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মিরপুরে বিক্ষোভ

পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও  মানববন্ধন চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার বেলা পৌনে তিনটা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন।

এর আগে বেলা সোয়া দুইটা থেকে  শিশুটির বাসার কাছে মানববন্ধনের আয়োজন করে বি–১১ সমাজকল্যাণ যুব সংগঠন ও শিশুটি যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা। মানববন্ধনে আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।