শহীদ জিয়ার আমলে কৃষি ও শ্রমবাজারের শক্ত ভিত্তি গড়ে ওঠে

শহীদ জিয়ার আমলে কৃষি ও শ্রমবাজারের শক্ত ভিত্তি গড়ে ওঠে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই দেশের কৃষি সেচব্যবস্থা ও বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজারের শক্ত ভিত্তি গড়ে ওঠে হয়েছিল বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ স্বল্প সময়ের জন্য পেলেও কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। কৃষিতে আধুনিক সেচব্যবস্থার সূচনা, বিশেষ করে বিএডিসির মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন তাঁর সময়েই শুরু হয়। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচিও ছিল তাঁর দূরদর্শী উদ্যোগের অংশ।

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার তৈরির প্রসঙ্গে মো. আবদুল বারী বলেন, দেশের বাইরে শ্রমিক পাঠানোর কার্যক্রমও জিয়াউর রহমানের আমলেই শুরু হয়। কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।