শ্রমিক কার্ডের রাজনীতি কতটা শ্রমিকের ভাগ্যোন্নয়ন করছে?

শ্রমিক কার্ডের রাজনীতি কতটা শ্রমিকের ভাগ্যোন্নয়ন করছে?

বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবে শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন হয়। আয়োজক হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনার কথা শুনছেন, শ্রমিক কার্ড নিয়ে আলোচনার কথা শুনছেন। কিন্তু এটা সত্যি সত্যি কি মানুষকে একটা হিউম্যান সাপোর্ট দেওয়ার জন্য, একটা সোশ্যাল বেনিফিট দেওয়ার জন্য কার্যকর হচ্ছে?’

সরকারের বিতরণ করা বিভিন্ন কার্ড প্রকৃত সুবিধাবঞ্চিতদের হাতে কতটা যাচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান মান্না। তিনি সরকারের অর্থ মন্ত্রণালয়ের বরাতে বলেন, ‘শ্রমিক কার্ড করা হচ্ছে, টাকাপয়সা পাবেন। ফ্যামিলি কার্ডে সব ফ্যামিলি টাকাপয়সা পাবে। কী মজার ব্যাপার দেখেন, খোদ অর্থ মন্ত্রণালয় থেকে বলেছে, যারা পাওয়ার যোগ্য নয়, তার ফ্যামিলি কার্ড নিয়েছে ১৫ শতাংশ।’

মান্না বলেন, সরকার যদি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তাহলে শুধু কার্ড বিতরণ করলেই হবে না, বরং মানুষকে বাস্তব ও দৃশ্যমান সুফল দেয়—এমন কিছু করতে হবে। তিনি আরও বলেন, ‘কোনো কার্ডের পলিটিকসে হবে না। ইউ হ্যাভ টু গিভ আ কনক্রিট বেনিফিট টু দ্য পিপল (জনগণকে যথাযথ সুবিধা দিতে হবে)। একটা ওয়েলফেয়ার যাতে মানুষের হয়, মানুষের কল্যাণ যাতে নিশ্চিত হয়, ও রকম কিছু যদি করা যায়।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।