স্থানীয় সরকার নির্বাচনের শেষের দিকে

স্থানীয় সরকার নির্বাচনের শেষের দিকে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এ বছরের শেষের দিকে। ধাপে ধাপে নির্বাচন করতে সময় লাগবে এক বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। হামের টিকা প্রসঙ্গে তিনি বলেন, হামের টিকা নিয়ে অন্তবর্তী সরকারের অসৎ উদ্দেশ্যে ছিল না। তবে কেনো সময় মত টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখা উচিৎ।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়।

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সশস্ত্র বাহিনীকে জনমূখী বাহিনীতে পরিণত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।